শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৯:৪০ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছর বয়‌সেই দেশজোড়া খ্যাতি, সরকার স্বাস্থ্য দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কর‌লো ‌ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে 

স্পোর্টস‌ ডেস্ক : অল্প বয়সেই বিস্ফোরক ব্যাটিং এবং অসাধারণ প্রতিভার মাধ্যমে সারা দেশের নজর কেড়েছেন কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। এবার তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার। পাশাপাশি ঝাড়খণ্ড স্বাস্থ্য দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও নিয়োগ করা হবে এই তরুণ ক্রিকেট সেনসেশনকে।

ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি এক টেলিফোন সাক্ষাৎকারে জানান, আধুনিক ক্রিকেটের ‘এআই’ বা নতুন যুগের প্রতীক হিসেবে বৈভবকে দেখেন তিনি। তিনি বলেন, ''দল ম্যাচ হারলেও বৈভব কোটি কোটি ভারতীয়র হৃদয় জয় করেছে। আন্তর্জাতিক মানের বোলারদের বিরুদ্ধে যে আত্মবিশ্বাস ও আগ্রাসন নিয়ে ব্যাট করেছে, তা তার অসাধারণ প্রতিভারই প্রমাণ।

মন্ত্রী আরও বলেন,''বৈভব শুধু নিজের নামই উজ্জ্বল করেনি, গর্বিত করেছে তার পরিবার,  রাজ্য এবং সমগ্র দেশকে। খুব শীঘ্রই ঝাড়খণ্ডে তাকে সংবর্ধিত করা হবে।

আনসারির মতে, মাত্র ১৫ বছর বয়সে বৈভব যে সাহস, আত্মবিশ্বাস এবং প্রতিভার পরিচয় দিয়েছে, তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করছে। তিনি বলেন, “বৈভব কেবল একজন ক্রিকেটার নয়, সে যুবশক্তি, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অধ্যবসায়ের জীবন্ত প্রতীক। তার বিস্ফোরক ব্যাটিং দেশের কোটি তরুণ-তরুণীকে অনুপ্রাণিত করেছে। ---- আজকাল

স্বাস্থ্যমন্ত্রী জানান, যুবসমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস, শৃঙ্খলা ও ইতিবাচক জীবনধারার বার্তা পৌঁছে দিতে বৈভবের সঙ্গে কাজ করতে চায় ঝাড়খণ্ড স্বাস্থ্য দফতর। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন বৈভব। ১৬ ম্যাচে তিনি মোট ৭৭৬ রান সংগ্রহ করেন। 

পুরো টুর্নামেন্টে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেন এই তরুণ ব্যাটার। যদিও গুজরাট টাইটান্সের কাছে কোয়ালিফায়ার-২ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় রাজস্থান রয়্যালসকে। তবুও গোটা প্রতিযোগিতা জুড়ে বৈভবের বিধ্বংসী ব্যাটিং এবং ম্যাচ জেতানো ইনিংস ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়