শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের প্রতি সম্মান দেখিয়ে বড় ত্যাগ ভিনিসিয়াসের

স্পোর্টস ডেস্ক : ফুটবলবিশ্বে ব্রাজিলের ১০ নম্বর জার্সি মানেই এক অন্যরকম মর্যাদা।  এক ঐতিহ্যের প্রতীক। পেলে, জিকো কিম্বা রোনাল্ডিনহো—ব্রাজিলের ফুটবল ইতিহাসের অসংখ্য কিংবদন্তির নাম জড়িয়ে রয়েছে এই জার্সির সঙ্গে। দীর্ঘদিন ধরে সেই ঐতিহ্যের ভার নিজের কাঁধে বহন করেছেন নেইমার। 

তবে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে যান তিনি। নেইমারের অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে তুলেছেন রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু রিয়াল মাদ্রিদের  তারকা ভিনিসিয়াস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ১০ নম্বর জার্সির প্রকৃত মালিক এখনও নেইমারই। -- আজকাল

ব্রাজিলের ইউটিউব চ্যানেল কেজটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেন, ''বিশ্বকাপে আমি কোন নম্বর জার্সি পরব, সেটা জানি না। তবে ১০ নম্বরটা নেইমারের। এটা একদম পরিষ্কার।'

বর্তমানে স্যান্টোস ক্লাবের হয়ে খেলছেন নেইমার এবং ইতিমধ্যেই তিনি আবার ব্রাজিল দলে ফিরেছেন। তাই ধারণা করা হচ্ছে, ভিনিসিয়াস আবার নিজের পরিচিত ৭ নম্বর জার্সিতেই ফিরে যাবেন।

ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য এই মুহূর্তটা নিঃসন্দেহে আবেগের। কারণ তাঁরা খুব ভাল করেই জানেন, ব্রাজিলের ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি ইতিহাস, গৌরব এবং দায়িত্বের প্রতীক।

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এমন সময়ে ভিনিসিয়াসের এই সম্মান ও শ্রদ্ধাবোধ যেন আরও একবার মনে করিয়ে দিল, ব্রাজিল দলের ভিতরে নেইমারের অবস্থান এখনও কতটা অটুট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়