শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌স্ট্রেলিয়ান মি‌চেল মার্শ পাকিস্তানে যাচ্ছেন না, বাংলাদেশে খেল‌তে আসবেন তো?

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। দুই সিরিজেই নেতৃত্ব দেওয়ার কথা ছিল মিচেল মার্শের। কিন্তু সেটি আর হচ্ছে না। 

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মার্শ। গোড়ালির চোটের কারণে পাকিস্তান সিরিজে থাকবেন দর্শক হয়ে। এমনকি বাংলাদেশ সফরেও অজি এ ক্রিকেটারের আসা নিয়ে শঙ্কা আছে। গোড়ালিতে চোট পাওয়ায় গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে লক্ষ্ণৌর ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় ফিরে যান মার্শ।

মার্শের অনুপস্থিতিতে পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জস ইংলিস। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। --- ডেইলি ক্রিকেট

সিএর এক মুখপাত্র বলেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্শ আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পার্থে (পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী) থাকবেন। বাংলাদেশ সাদা বলের সফরে তিনি খেলতে পারবেন কি না, তা যথাসময়ে জানানো হবে।

মার্শের বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি সিএ। তবে ধারনা করা হচ্ছে, কুপার কনোলিকে ডাকতে পারে টিম ম্যানেজমেন্ট। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক (৪৯১ রান) ছিলেন কনোলি।

এদিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকেও পাকিস্তান সিরিজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। সব মিলিয়ে একটু বিপাকেই পড়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়