শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজবেকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক : উজবেকিস্তান প্রথমবার বিশ্বমঞ্চে হা‌জির হবার অপেক্ষায়। ‘কে’ গ্রুপে তারা খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে। বিশ্বকাপ শুরুর ১৭ দিন আগে ৩০ জনের স্কোয়াড ঘোষণা করলো দলটি।

তাসখন্দে তিন সপ্তাহের ঘরোয়া ক্যাম্প শেষে ৪০ জনের দল থেকে ১০ জনকে বাদ দিয়েছেন কোচ ফ্যাবিও কানাভারো। ইনজুরির কারণে জায়গা হয়নি ডিফেন্ডার ইব্রোখিমখাইল যুলদোশেভ এবং ফরোয়ার্ড আলিশার ওদিলোভ।

১৭ জুন উজবেকিস্তানের প্রথম প্রতিপক্ষ কলম্বিয়া। ২৩ জুন রোনালদোদের মুখোমুখি হবে দলটি। ডিআর কঙ্গোর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ২৭ জুন।

উজবেকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ---

গোলকিপার: বতিরালি এরগাশেভ, আবদুভোহিদ নেমাতভ এবং উতকির ইউসুপভ।

ডিফেন্ডার: আব্দুল্লাহ আব্দুল্লায়েভ, খোজিয়াকবার আলিজনভ, রুস্তমজন আশুরমাতভ, উমরবেক এশমুরাদভ, বেখরুজ কারিমভ, আবদুকোদির খুসানভ, শেরজদ নাসরুল্লায়েভ, উমারাআলি রাখমোনালিয়েভ, ফারুখ সায়ফিয়েভ, আওয়াজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ এবং রুসলানবেক ইয়িয়ানভ।

মিডফিল্ডার: শেরজদ এসানভ, আজিজবেক গানিয়েভ, দস্তোনবেক হামদামভ, ওদিলজন হামরোবেকভ, জামশিদ ইস্কান্দারভ, জাশুর জালোলিদ্দিনভ, আকমল মোজগোভয় এবং ওতাবেক শুকুরভ।

ফরোয়ার্ড: আজিজবেক আমোনভ, আব্বোসবেক ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, এলদোর শওমুরোদভ, ইগোর সের্গেয়েভ, শেরজদ তেমিরভ এবং ওস্টন উরুনভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়