শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজয় দিয়ে শেষ হ‌লো ‌কোচ গার্দিওলার ম্যানচেস্টার সিটি অধ‍্যায়

স্পোর্টস ডেস্ক : কোচ পেপ গার্দিওলা এবং দুই অভিজ্ঞ ফুটবলার বের্নার্দো সিলভা ও জন স্টোন্সের বিদায়ী ম‍্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলে ভীতি ছড়াল ম‌্যান‌চেস্টার সি‌টি। দ্বিতীয়ার্ধে অ‍্যাস্টন ভিলার গতিময় ফুটবলের সামনে বারবার খেই হারাল দলটি। উত্থান-পতনের মধ‍্য যাওয়া মৌসুমের শেষটায় হেরেই গেল সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার এক সঙ্গে মাঠে নামে ২০ দল। ৩৮তম রাউন্ডে সিটির বিপক্ষে ২-১ গোলে জেতে কদিন আগে ইউরোপা লিগ জেতা ভিলা। ২৩তম মিনিটে অ‍্যান্টোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যায় সিটি। স্বাগতিকদের একটি কর্নারে ভিলার একজন ডিফেন্ডার ফ্লিক করলে পেছনের পোস্টে পেয়ে যান সেমেনিও। অনায়াসে জাল খুঁজে নেন তিনি। - বি‌ডি‌নিউজ

প্রথমার্ধে ব‍্যবধান বাড়ানো দুটি দারুণ সুযোগ হাতছাড়া করে সিটি। বিরতির পর বিস্ময়কভাবে পাল্টে যায় খেলার চিত্র। প্রথমার্ধে গোলের জন‍্য একটি শটও নিতে না পারা ভিলা সমতা ফেরায় ৪৭তম মিনিটে।

কর্নার থেকে সিটি ডিফেন্ডার স্টোন্সের হেডে বল লাগে অলি ওয়াটকিন্সের শরীরে। দ্রুত প্রতিক্রিয়া দেখান তিনি। খুব কাছ থেকে জাল খুঁজে নেন ওয়াটকিন্স। ৫৯তম মিনিটে দুই দলের খেলোয়াড়দের গার্ড অব অনার এবং গ‍্যালারি জুড়ে দর্শকদের তুমুল করতালির মধ‍্যে মাঠ ছাড়েন বের্নার্দো সিলভা। এই ম‍্যাচ দিয়েই সিটি অধ‍্যায় শেষ হচ্ছে পর্তুগিজ মিডফিল্ডারের।

সিলভার চোখে ছিল জল। ডাগ আউটে দাঁড়ানো সিটির বিদায়ী কোচ পেপ গুয়ার্দিওলাকেও ছুঁয়ে যায় আবেগ। অশ্রু দেখা যায় স্প‍্যানিশ কোচের চোখেও।
৬১তম মিনিটে ভিলাকে এগিয়ে নেন ওয়াটকিন্স। অফসাইডের ফাঁদ ভেঙে বল ধরে দ্রুত এগিয়ে যান ইংলিশ ফরোয়ার্ড। স্টোন্সকে এড়িয়ে গতিময় শটে বাকিটা সারেন তিনি।

৭৮তম মিনিটে আবারও একই দৃশ‍্যের পুনরাবৃত্তি। সিলভার মতো একইভাবে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার স্টোন্স। ইংলিশ ফুটবলে সিটির গত কয়েক বছরের আধিপত্যে অগ্রণী ভূমিকা ছিল তার। এই ম‍্যাচ দিয়ে ইতিহাদ স্টেডিয়ামে পথচলা শেষ হলো স্টোন্সের।

৮৯তম মিনিটে গতিময় শটে ভিলার জালে বল পাঠান ফিল ফোডেন। তবে অফসাইডের জন‍্য মেলেনি গোল। ভিএআরে যে ছবি দেখানো হয় সেটিতে স্পষ্ট হয়নি, ফোডেন অফসাইডে ছিলেন কিনা। ছবি দেখামাত্রই ফুঁসে ওঠে স্বাগতিকদের সমর্থকরা।

৩৮ ম‍্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে আসর শেষ করল সিটি। শেষ হলো গুয়ার্দিওলার দারুণ সফল অধ‍্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়