শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১০:০০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার নারী সাফ ফুটবল শুরু, একদিন আগে বাংলাদেশের অধিনায়ক বদল

সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্দা। ছবি : বাফুফে

স্পোর্টস ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার ঠিক এক দিন আগে বড় সিদ্ধান্ত নি‌লো বাংলা‌দেশ। সাফের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে আফিদা খন্দকারকে অধিনায়ক ঘোষণা করেছিল। তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে নেতৃত্ব বদলে দিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার।

রোববার (২৪ মে) ভারতের গোয়ায় টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার। সেখানেই তিনি সঙ্গে নিয়ে আসেন বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্দাকে।

অধিনায়ক বদল প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে আফিদা খন্দকারই অধিনায়ক ছিলেন। তবে থাইল্যান্ডে দুই সপ্তাহ অনুশীলন ও পারফরম্যান্স দেখার পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন। এটি সম্পূর্ণ কোচের সিদ্ধান্তেই হয়েছে।

বাংলাদেশ নারী ফুটবল দলে প্রায় এক দশক ধরে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন সাবিনা খাতুন। তার হাত ধরেই বাংলাদেশ টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

তবে কোচ বাটলারের সঙ্গে দ্বন্দ্বের জেরে সাবিনা দল থেকে ছিটকে যাওয়ার পর আফিদাকে অধিনায়ক করে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে মারিয়া, ঋতুপর্ণারা দলে ফিরে দুর্দান্ত পারফর্ম করলেও আফিদার ওপরই ভরসা রেখেছিলেন বাটলার।

এবারের সাফ টুর্নামেন্টটি বাংলাদেশের মেয়েদের জন্য ‘হ্যাটট্রিক’ শিরোপা জয়ের মিশন। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাফুফে ঋতুপর্ণা-মারিয়াদের থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের একটি বিশেষ ক্যাম্প করিয়েছিল।

সেখানে স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। আজ টুর্নামেন্ট শুরুর আগের সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক মারিয়া মান্দা ও কোচ পিটার বাটলার দুজনেই টানা তৃতীয়বারের মতো সাফ শিরোপা ঘরে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার ভুটান বনাম নেপাল এবং স্বাগতিক ভারত বনাম মালদ্বীপের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। তবে টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামী ২৮ মে ঈদের দিন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল নিয়ে আগামী ৩ জুন সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর আগামী ৬ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়