শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হ‌্যা‌রি কেইনের কল‌্যা‌ণে ছয়  বছর পর জার্মান কাপ জিত‌লো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ স্টুটগা‌র্টের প্রথমা‌র্ধের খেলা দে‌খে ম‌নে হয়‌নি এতোটা সহ‌জে পার পে‌য়ে যা‌বে বায়ার্ন মিউনিখ। কিন্তু দ্বিতীয়া‌র্ধে দল‌টি খেই হা‌রি‌য়ে ফে‌লে। যে কার‌ণে ম‌্যাচ থে‌কে ছিট‌কে যায় তারা।

এক কথায় গোলশূন‍্য প্রথমার্ধের পর ব‍্যবধান গড়ে দিলেন হ‍্যারি কেইন। দারুণ ছন্দে থাকা ইংলিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে করলেন হ‍্যাটট্রিক। তার নৈপুণ‍্যে ছয় বছরের মধ‍্যে প্রথমবার ঘরোয়া ডাবল জিতল বায়ার্ন মিউনিখ।

জার্মান কাপের ফাইনালে শনিবার ভিএফবি স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়েছে ভেঁসো কম্পানির দল। আগেই বুন্ডেসলিগা শিরোপা ধরে রাখে তারা। ২০২০ সালের পর তারা জিতল জার্মান কাপ।

২১তম বার জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শিরোপা জিতল বায়ার্ন। আর কোনো দল জিততে পারেনি ছয়বারের বেশি। চারবার শিরোপা জেতা স্টুটগার্ট ফাইনালে হারল টানা দ্বিতীয়বার, সব মিলিয়ে চারবার হলো রানার্সআপ।

৫৫তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন কেইন। ৮০তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন তিনি। যোগ করা সময়ে সফল স্পট কিকে হ‍্যাটট্রিক পূরণ করেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।

দারুণ ছন্দে থেকে বিশ্বকাপে যাচ্ছেন ইংল‍্যান্ড অধিনায়ক। কেবল তৃতীয় ফুটবলার হিসেবে ফাইনালসহ জার্মান কাপের প্রতিটি রাউন্ডে গোল করলেন তিনি। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম‍্যাচে তিনি করলেন ৬১ গোল।

পিএসজির বিপক্ষে হেরে চ‍্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে শেষ হয় বায়ার্নের পথচলা। সম্ভাব‍্য ট্রেবলের সুযোগ হাতছাড়া হওয়া দলটি স্টুটগার্টের বিপক্ষে চাপে ছিল প্রথমার্ধে। ৫৫তম মিনিটে খেলার ধারার বিপরীতে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। মাইকেল ওলিসের নিখুঁত ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন টানা তিন আসরে বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা।

এরপর কিছুক্ষণ খেলা বন্ধ হয়ে যায় অলিম্পিক স্টেডিয়ামে দুই দলের সমর্থকরা ফ্লেয়ার জ্বালানোয়। ধোঁয়ায় সে সময় প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফের খেলা শুরু করেন রেফারি।

৮০তম মিনিটে আবার জালের দেখা পান কেইন। ৩২ বছর বয়সী স্ট্রাইকারের গতিময় শট ক্রসবারে লেগে ফেরে। ফিরতি বল পেয়ে কেইনকে খুঁজে নেন লুইস দিয়াস। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে বাকিটা সারেন সাবেক টটেনহ‍্যাম হটস্পার স্ট্রাইকার। স্টুটগার্টের একজনের হ‍্যান্ডবলে পেনাল্টি পায় বায়ার্ন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গতিময় স্পট কিকে দলের তৃতীয় গোলটি করেন কেইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়