শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১২:১৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লঙ্কান প্রিমিয়ার লি‌গের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) হয়েছিল প্লেয়ার্স নিলাম। তবে আবারও ফ্র্যাঞ্চাইজি এই লিগে ফিরছে প্লেয়ার্স ড্রাফট। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাম নিবন্ধন করেছে ৬৫০ এর বেশি ক্রিকেটার।

আগামী ১ জুন হবে এলপিএলের এবারের আসরের ড্রাফট। ড্রাফটে সব মিলিয়ে নাম দিয়েছে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার। তবে কারও নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ড্রাফটে সবচেয়ে বেশি ক্রিকেটার নাম দিয়েছে পাকিস্তান থেকে। ১০২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন দেশটি থেকে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, দক্ষিণ আফ্রিকা ৬৬, নিউজিল্যান্ড ৪১, অস্ট্রেলিয়ার ২৪, ইংল্যান্ড ১৫ এবং ভারতের ১২ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।

এছাড়াও সহযোগী দেশগুলো থেকে নাম নিবন্ধন করেছে অনেক ক্রিকেটার। ৬৫০ ক্রিকেটারের মধ্যে ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন ৩১০ জন। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএলের পঞ্চম আসর। ৮ আগস্ট হবে ফাইনাল।

ড্রাফটের আগেই বাংলাদেশ থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাসকিন আহমেদও সরাসরি চুক্তিতে খেলবেন এলপিএলে। দুজনেই মাঠ মাতাবেন জাফনা কিংসের হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়