শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত, কেন ফাঁপড়ে পড়লো বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে ভারত। চলতি বছরের আগস্ট মাসে দ্বীপরাষ্ট্রে গিয়ে দু’টি টেস্ট খেলবেন শুভমান গিলরা। যার অর্থ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ভালো’ করতে সিরিজ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে শ্রীলঙ্কার সঙ্গে ডিসেম্বরে টি-টোয়েন্টি সিরিজটি এখনও অনিশ্চিত।

আগস্টে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ চলবে। তারপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবেন গিলরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যেই থাকবে এই সিরিজটি। ১৫ আগস্ট থেকে ২৭ আগস্টের মধ্যে সিরিজটি হতে পারে। এই মুহূর্তে ৯ টেস্টে ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। আছে পঞ্চম স্থানে। ফলে ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য এই দু’টি টেস্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আইপিএলের পর আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট খেলবে ভারত। তবে সেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ---- সংবাদপ্রতি‌দিন

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট খেলা মানে কপাল পুড়ল বাংলাদেশের। গতবছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। সরকার বদলের পর সম্পর্ক ঠিক করতে বাংলাদেশ বোর্ড চাইছিল সিরিজ আয়োজন করতে। যা আগে হওয়ার কথা থাকলেও দু’বার তা বিসিসিআই পিছিয়ে দিয়েছে। বিসিবি চাইলেও দেখতে হবে ভারতের ফাঁকা সময় কবে। যা মূলত আছে আগস্টে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত টেস্ট খেলতে রাজি হওয়া মানে বাংলাদেশকে প্রকারান্তারে ‘না’ বলে দিল বিসিসিআই।

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটি এখনও অনিশ্চিত ভারতের। আসলে এই সিরিজটিতে একটি বেশি ম্যাচ করার পরিকল্পনা হঠাৎই করা হয়। সাইক্লোন দিতওয়ায় বন্যাবিধ্বস্ত অঞ্চলের পাশে দাঁড়াতে একটি বেশি ম্যাচ খেলার কথা ছিল। গত বছর আগস্টে সিরিজটা না হওয়ায় তা এবছর ডিসেম্বরে করার ইচ্ছা ছিল শ্রীলঙ্কা বোর্ডের। তবে বিসিসিআই এই সিরিজটি খেলতে এখনও রাজি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়