শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কোহলির কথায় বিপাকে ভারতীয় বোর্ড, বিশ্বকাপের দল গঠন নিয়ে বেকায়দায় নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক : আইপিএল প্রায় শেষের পথে। ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু বোর্ডের। পরের বছর একদিনের বিশ্বকাপ। সেটা মাথায় রেখে ব্লু প্রিন্ট সাজাতে হবে। তার আগেই বিস্ফোরণ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের যে অবনতি হয়েছে সেটা তারকা ক্রিকেটারের মন্তব্য থেকেই পরিষ্কার। শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্ট করা ভিডিওতে কোহলি নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন। যা বিসিসিআইকে ভাবতে বাধ্য করবে। 

বহুদিন ধরেই তাঁর ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে চর্চা চলছে। একটি ভিডিওর মাধ্যমে সরাসরি বোর্ডের কর্তা, নির্বাচক এবং ম্যানেজমেন্টকে বার্তা দেন বিরাট। যা বোর্ডকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। 

টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্ট থেকেও সরে যান। বর্তমানে শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলেন কোহলি। কিন্তু বর্তমানে এই ফরম্যাটে খুব বেশি খেলে না ভারতীয় দল। তাই গেম টাইম নিয়ে সমস্যা হয়। ৩৭ বছর বয়সে এসে এইভাবে চালিয়ে যাওয়া কঠিন। কিন্তু কোহলির ভিডিও বার্তা বোর্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। --- আজকাল 

আগের দিনই বিরাট জানান, এখনও ৪০ ওভার বাউন্ডারিতে দৌড়ে বেড়াতে পারেন তিনি। অর্থাৎ, তিনি বুঝিয়ে দেন, ফিটনেসের জন্য তাঁকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া যাবে না। 

আগের বছর একদিনের আন্তর্জাতিকে ৬৫১ রান করেন। গড় ৬৫.১। তারমধ্যে ছিল তিনটে শতরান। চলতি বছর ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে একটি শতরান করে ফেলেছেন। 

বর্তমানে দল নির্বাচনের সময় সিরিজ প্রতি ভাবে বোর্ড। সেই কারণেই একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিতকে। কিন্তু কোহলির বার্তার পর, দল নির্বাচনের আগে দু'বার ভাববে নির্বাচকরা। আসন্ন বিশ্বকাপে বোর্ডের থেকে নিজের ভূমিকা নিয়ে স্বচ্ছতা চান কোহলি। এক কথায় বুঝিয়ে দেন, তাঁকে বিশ্বকাপের দলে চাইলে তাঁকে ততদিন কোনওরকমভাবে বিরক্ত করা যাবে না। 

২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। তার আগে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। সেগুলোতে আবার যাতে তাঁকে নিজের মূল্য বোঝাতে না হয়, সেটা স্পষ্ট করে দেন। কোহলিকে সামলানো এত সহজ নয়। অতীত ঘটনা তার প্রমাণ দিয়েছে। 

এরপরও যদি বোর্ড তাঁর পথে কাঁটা হয়ে দাঁড়াতে চায়, বিকল্প রাস্তার কথাও বাতলে দেন বিরাট। মর্যাদা নিয়ে সরে যাওয়ার কথা জানান তিনি। বল এবার বিসিসিআইয়ের কোর্টে। তাঁকে পুরোপুরি স্বচ্ছতা দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে কর্তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়