শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তান বিপা‌কেই পড়‌লো। শ‌্যাম রা‌খি না কুল রা‌খি অবস্থার ম‌ধ্যে দল‌টি। এক কথায় সময়টা একদম ভালো যাচ্ছে না পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হারার পর আবার জরিমানা গুনতে হচ্ছে তাদের। ম্যাচ ফি জরিমানা দিয়েই শেষ হচ্ছে না ব্যাপারটা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও কাটা হয়েছে দলটির।

বিপত্তি বাঁধে ধীর বোলিংয়ের কারণে। আইসিসি জানিয়েছে, ধীর বোলিং করায় পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে শান মাসুদের দলের। যা একটি জয় থেকে অর্জিত পয়েন্ট থেকে মাত্র ৪ পয়েন্ট কম।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান জিতেছে একটি ম্যাচ, দুটি ম্যাচেই হেরেছে। যে ১২ পয়েন্ট ছিল, তা থেকে এখন ঝুলিতে আছে মাত্র ৪!

পাকিস্তানের এই শাস্তি নির্ধারণ করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। নির্ধারিত সময়ের বাইরে পাকিস্তান ৮ ওভার করেছে। আইসিসি আচরণবিধির আর্টিকেল ২.২২ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও ১ পয়েন্ট জরিমানার বিধান রয়েছে।

সে অনুযায়ী পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্ট ও প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ অবশ্য দোষ মেনে নিয়েছেন, তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ঢাকা টেস্টের অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাউদ্দিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল অভিযোগটি উত্থাপন করলে এরই ধারাবাহিকতায় শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তান দলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়