শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগার নিয়মরক্ষার ম্যাচে রিয়াল মাদ্রিদ জিত‌লো ২-০ গো‌লে

স্পোর্টস ডেস্ক : লা লিগার শি‌রোপা আ‌গেই জি‌তে নি‌য়ে‌ছে বা‌র্সেলোনা। তাও আবার তিন ম‌্যাচ হা‌তে রে‌খে। ফ‌লে রিয়াল মাদ্রিদের প্রাপ্তির কিছু আর নেই। তবে মৌসুমের শেষটা যতটা সম্ভব ভালো করার আছে। সেই লক্ষ্যে রিয়াল ওবিয়েদোকে অনায়াসে হারাল ‌কোচ আলভারো আরবেলোয়ার দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার রাতে লা লিগায় ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। গন্সালো গার্সিয়া দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম। ৩৬ ম্যাচে ২৫ জয় ও পাঁচ ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ী বার্সেলোনার পয়েন্ট ৯১।

বেশিরভাগ সময পজেশন রেখে ও আক্রমণে চাপ ধরে রেখে বিরতির আগে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের পাস পেয়ে, ডি-বক্সে ঢুকেই কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া।

দ্বিতীয়ার্ধেও রিয়ালের অনেক সুযোগ নষ্টের মাঝে ৬৩তম মিনিটে তাদের বক্সে ভীতি ছড়ায় ওবিয়েদো। নাচো ভিদালের শটটি যদিও দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পেশির চোট কাটিয়ে ফেরা এমবাপেকে ৭০তম মিনিটে গার্সিয়ার বদলি নামান কোচ আরবেলোয়া। এই ম্যাচের ঘণ্টা দুয়েক আগে এমবাপেকে নিয়েই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ফ্রান্স।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন চুয়ামেনির বদলি নামা বেলিংহ্যাম। এমবাপের পাস ধরে ডি-বক্সে ঢুকে জায়গা বানিয়ে এই বছরে লিগে প্রথম গোলটি করেন তিনি। মৌসুমে সব মিলিয়ে তার গোল হলো সাতটি। ওবিয়েদোরও এই ম্যাচ থেকে পাওয়ার কিছু ছিল না। আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে দলটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়