শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছিল সারা ভারত। নাক কাটা গিয়েছিল কলকাতার। গ্রেপ্তার হন আয়োজক শতদ্রু দত্ত। ক্রীড়া দপ্তরের দায়িত্বা কেড়ে নেওয়া হয় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে। যাঁরা বিপুল টাকা খরচ করে টিকিট কেটেছিলেন এক ঝলক মেসিকে দেখার জন্য তাঁদের টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও, বাস্তবায়িত হয়নি। রাজ্যে সরকারের পটপরিবর্তন হয়েছে। ক্রীড়া দপ্তরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক। 

ক্রীড়ামন্ত্রী হিসেবে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথের মুখে মেসি-কাণ্ড। তিনি বললেন, “ঘটনার ফাইল চেয়েছি। তদন্ত হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। -- আজকাল

নিশীথ এদিন বলেন, “মেসি কাণ্ড প্রত্যেকের জন্য দু:খজনক। আমি ফাই চেয়েছি। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলব।” তৃণমূল সরকারের তরফ থেকে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছিল। যা এখনও বাস্তবায়িত হয়নি। এই প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন, এর আগের সরকার প্রতি ক্ষেত্রে অন্তর্ঘাত করেছে। 

ক্রীড়া থেকে আইনশৃঙ্খলার যা ক্ষতি করেছে তা অপূরণীয়। যারা টিকিট দিয়েছিল তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। যাঁরা খেলা দেখতে এসেছিলেন তাঁদের অনেক টাকা ক্ষতি হয়েছে। প্রয়োজনে কলকাতায় এমন একটি ম্যাচ করাব যাতে ওই ক্ষতি পূরণ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়