শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ দৌড়ে বাংলাদেশের জন্য সুখবর দিল আইসিসি

বার্ষিক হালনাগাদের পর নতুন ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে আগের ৯ নম্বরেই অবস্থান করছে মেহেদি হাসান মিরাজের দল।

আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে ২০২৫ এর মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোর ফলাফলকে ৫০ শতাংশ ধরে পয়েন্ট হিসাব করা হয়েছে।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা সেরা আটে অবস্থান করায় নবম স্থানে থাকা দলটির জন্যও সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হবে। ফলে নবম স্থানটিও হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ৯ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৮৪। বাংলাদেশের ঠিক নিচে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজের বর্তমান রেটিং ৭৪। তাদের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ১০ পয়েন্টের। এই ব্যবধান আগে ছিল ৬ পয়েন্টের। তাই বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরেকটু বাড়ল বাংলাদেশের।

এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা কিউইদের নামের পাশে ১১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯। ফলে শীর্ষ তিনে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে তারা।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়