শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাচ মিসের মহড়ায় হতাশার দিন শেষ করলো বাংলাদেশ

মিরপুর টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে হতাশার দিন পার করেছে টাইগাররা। বিশেষ করে একেবারেই ছন্নছাড়া ছিল ফিল্ডাররা। বেশ কিছু ক্যাচ ফেলে তারা। তাই দিন শেষে মাত্র ১ উইকেটের দেখা পেয়েছে স্বাগতিকরা। এতে দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ। 

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। তারা এখনও ২৩৪ রানে পিছিয়ে আছে, তবে হাতে আছে আরও ৯ উইকেট।

বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও ইমামুল হক। উদ্বোধনী জুটিতে ১০৬ রান যোগ করেন তারা। 

৪৫ রান করা ইমামুলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর ক্রিজে আসা আব্দুল্লাহ ফজলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন আওয়াইস।

বাংলাদেশের বোলারদের আর কোনো সুযোগ দেননি এই দুই ব্যাটার। দিন শেষে আওয়াইস ৮৫ ও ফজল ৩৭ রানে অপরাজিত আছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়