শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থে‌কে ফি‌রে গি‌য়ে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। এরই মাঝে বাবর আজমদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মে-জুন মাসে লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে ম্যাচগুলো।

গত জানুয়ারিতে পাকিস্তানে খেলেছে অস্ট্রেলিয়া। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে অজিরা। তবে বৃষ্টি বাধায় ম্যাচ দুটি মাঠে গড়ায়নি। তবে পাকিস্তান সিরিজে তারকা সব ক্রিকেটারদের পাবে না অস্ট্রেলিয়া। আইপিএলের শেষ অংশ নিয়ে সেসময় ব্যস্ত থাকবেন প্যাট কামিন্সরা।

গত বছরের অক্টোবরের পর আর ওয়ানডে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। ফলে লম্বা বিরতির পর তারা পাকিস্তান সিরিজ দিয়ে এই ফরম্যাটের খেলায় ফিরবে। এদিকে, নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এরপর আর কোনো ওয়ানডে খেলেনি তারা।

পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের সূচি :

  • ৩০ মে প্রথম ওয়ানডে (রাওয়ালপিন্ডি)
  • ২ জুন দ্বিতীয় ওয়ানডে (লাহোর)
  • ৪ জুন তৃতীয় ওয়ানডে (লাহোর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়