শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০১:১৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের প্রস্তু‌তি ক‌্যা‌ম্পে যোগ দি‌তে থাইল্যান্ড গেলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক :  সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের টানা তৃতীয় শিরোপার খোঁজে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ নারী দল। যে কার‌ণে  ব্যাংককে একটি প্রস্তুতি ক্যাম্প করবে পিটার বাটলারের দল।

প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে ইউএস বাংলার ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ। ফুটবলার, কোচিং-স্টাফ মিলিয়ে মোট ৩২ জনের যাওয়ার কথা ছিল থাইল্যান্ডে। তবে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি ৯ জন।

দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী জানান, দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমাসহ কোচিং স্টাফ ও কর্মকর্তাদের মিলিয়ে মোট ৯ জনের ভিসা এখনো আসেনি। বাফুফে থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। ভিসা হয়ে গেলে শুক্রবার তারা দলের সঙ্গে যোগ দেবেন।

নারী দলের প্রধান কোচ পিটার বাটলার ব্রিটিশ নাগরিক এবং ফিটনেস কোচ ক্যামরন লর্ড অস্ট্রেলিয়ান। তাদের পাসপোর্ট ইংল্যান্ড ও আমেরিকার হওয়ায় থাইল্যান্ডে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হয়নি। এছাড়াও প্রবাসী ফুটবলার আনিকা রানীয়া সিদ্দিকীর সুইডিশ পাসপোর্ট থাকায় তার ভিসার প্রয়োজন হয়নি।

আগামী ২১ মে পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবে বাংলাদেশ দল। এই সময় সেখানে দুটি স্থানীয় ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের। থাইল্যান্ডে প্রস্তুতি শেষ করে সেখান থেকেই সরাসরি ভারতের গোয়ায় পৌঁছাবে বর্তমান চ্যাম্পিয়নরা। সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসছে সেখানেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়