শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ চল‌তি বছরে প্রথমবারের মতো  টেস্ট ক্রিকেট খেল‌তে নাম‌ছে। শুক্রবার (৮ মে) পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। এর আগে বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেই টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নতুন লক্ষ্যের কথা জানালেন তিনি।

শান্ত বলেন, খুবই গুরুত্বপূর্ণ (পাকিস্তানের বিপক্ষে সিরিজ)। গত দুই বছর আমরা ভালো খেলেছি। ৭ নম্বরে শেষ করেছি। ধীরে ধীরে এই জায়গায় উন্নতি হচ্ছে যেটা আগে হয়নি। এটা ভালো অর্জন। এবার লক্ষ্য থাকবে আরও ভালো করার। চার বা পাঁচে থাকতে পারলে খুবই ভালো লাগবে।

টেস্ট ক্রিকেটে এখনো বাংলাদেশের অবস্থান খুব একটা নয়। ধারাবাহিকভাবে সাফল্যও আসছে না। যে কারণে নতুন এই লক্ষ্য অর্জন যে বেশ কঠিন হবে, ক্রিকেটারদের চ্যালেঞ্জ নিতে হবে সেটিও মানছেন টাইগার অধিনায়ক।

শান্ত বলেন, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে। যা আমাদের জন্য নতুন হবে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর আছে। হোম সিরিজ খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করব। দল এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে।

তবে উন্নতির ধারায় চলছে বাংলাদেশ। এক সময় স্পিন নির্ভর বোলিং আক্রমণ ছিল বাংলাদেশের। যে কারণে এশিয়ার বাইরে গেলেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো। সেই ধারায় পরিবর্তন এসেছে। এখন অনেক শক্তিশালী পেস আক্রমণ আছে বাংলাদেশের। ফলে যেকোনো কন্ডিশনেই মানিয়ে নেওয়ার সক্ষমতাও বেড়েছে। 

বোলিং ইউনিট নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই, পেস বোলাররা সহায়তা করবে। স্কিলের দিক থেকে ওরা অনেক উন্নতি করেছে। যেকোনো কন্ডিশনে এখন ভালো বল করছে। বিশেষ করে সাদা বলে। ক্যাপ্টেন হিসেবে চাইবো হোম ম্যাচ জিততে। ব্যাটারদেরও চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানিয়ে শান্ত বলেন, ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে সবসময় ভালো করতে চাই। চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে এই চক্র আরও ভালো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়