শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড  বিপুল অঙ্কের বকেয়া আদায়ের লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে। বোর্ডের এক সূত্র জানিয়েছে, পাকিস্তান সুপার লিগের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচার অংশীদার এবং ব্যবসায়িক সহযোগীদের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে, যাতে তারা দ্রুত বকেয়া পরিশোধ করে, নয়তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

সূত্রের দাবি, শুরুতে কিছু  ফ্র্যাঞ্চাইজিকে বার্ষিক ফি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তারা বকেয়া মিটিয়ে দিলেও, বোর্ডের কাছ থেকে কেন্দ্রীয় তহবিলের অংশ পাওনা নিয়ে অভিযোগ তোলে। জানা গিয়েছে, পিএসএল-এর দশম আসরের জন্য পাকিস্তানি মুদ্রায় প্রায় ৯৬ কোটি টাকা এখনও কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে পরিশোধ করা হয়নি।

এদিকে পিসিবি পাল্টা জানিয়ে দেয়, চুক্তিবদ্ধ পক্ষগুলো নিজেদের দায়বদ্ধতা পূরণ না করলে বোর্ড কীভাবে তাদের বকেয়া মেটাবে। সূত্রের মতে, ২০২৫ সালের পিএসএল-এর কেন্দ্রীয় তহবিল থেকে এখনও পাকিস্তানি মুদ্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকা কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে বকেয়া রয়েছে।

সবচেয়ে বড় ডিফল্টার হিসেবে একটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, যারা পিএসএল ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রচার ও অন্যান্য বাণিজ্যিক স্বত্ব নিয়েছিল। প্রতিষ্ঠানটি বিপুল ক্ষতির অজুহাত দেখিয়ে অর্থ এখনও পরিশোধ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়