শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১২:১৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে উঠলো বিতর্ক 

স্পোর্টস ডেস্ক : আইপিএলের মাঝেই রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে বিতর্ক উঠে গেল। কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম আচমকাই দাবি করেছে, আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা অবৈধ ভাবে তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর তাই আদালতে যেতে পারে তারা।

সোমানিদের অভিযোগ, রাজস্থান রয়্যালসের মালিকানা অধিগ্রহণের চূড়ান্ত পর্যায়ে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কিন্তু বিডিং প্রক্রিয়ার অধিকাংশ সময় তারা শীর্ষস্থানেই ছিল। গোষ্ঠীটি অনিয়মের অভিযোগ তুলেছে এবং বিডিং পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, এই কারণেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা তাদের হাতছাড়া হয়ে যায়। -- আজকাল

গত ২৪ মার্চের রিপোর্ট অনুযায়ী, সোমানি, ওয়ালমার্ট পরিবারের রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবার সম্মিলিতভাবে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলার (প্রায় ১৫,০০০ কোটি টাকা) চুক্তিতে রাজস্থান রয়্যালস কেনার ব্যাপারে এগিয়ে ছিল। কিন্তু গত রবিবার আচমকাই নাটকীয় পট পরিবর্তন হয়। সেদিন নিশ্চিত করা হয়, লক্ষ্মী এন মিত্তল এবং আদিত্য মিত্তলের নেতৃত্বাধীন মিত্তল পরিবার এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা প্রায় ১.৬৫ বিলিয়ন ডলারে (প্রায় ১৫,৬৬০ কোটি টাকা) রাজস্থান রয়্যালস কিনে নিয়েছেন। খবর ছড়ায় যে, সোমানির নেতৃত্বাধীন গোষ্ঠী তাদের বিড প্রত্যাহার করে নিয়েছে। সেই দাবি অস্বীকার করেছে কনসোর্টিয়ামটি।

সোমানি, রব জর্ডান ওয়ালটন এবং মাইকেল হ্যাম্পের জোট বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘দীর্ঘ ছয় মাসের একটি প্রক্রিয়ার পর রাজস্থান রয়্যালসের মালিকানা গ্রুপের অংশ হতে না পেরে আমরা গভীরভাবে হতাশ। এই পুরো সময় জুড়ে আমরাই শুরু থেকে শেষ পর্যন্ত শীর্ষ বিডার হিসেবে ছিলাম।

সোমানিরা আরও দাবি করেছেন, ‘আমাদের কনসোর্টিয়াম প্রচুর পরিশ্রম করে একদল বিশিষ্ট বিনিয়োগকারীকে একত্রিত করেছিল। যাদের এনএফএল, এমএলবি, ইপিএল, লা লিগা এবং টিজিএল–এ মালিকানার অভিজ্ঞতা রয়েছে। এই গ্রুপে পেশাদার ক্রীড়া জগতের শীর্ষস্তরের বিশ্বসেরা তারকারাও অন্তর্ভুক্ত ছিলেন। আমাদের লক্ষ্য ছিল আইপিএল–কে এক নতুন আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়