শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশ নারী দলের। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতলেও টি-টোয়েন্টিতে হেরেছে প্রতিটি। যার তৃতীয় ও শেষটি ছিল গত শনিবার।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে অসাধারণের জন্য শাস্তি পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আউট হয়ে ক্ষোভে ব্যাট আছাড় দেওয়ায় তাকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ। জ্যোতি নিজেই ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। -- ডেইলি ক্রিকেট

ঘটনা গত শনিবার তৃতীয় টি-টোয়েন্টিতে। আউট হওয়ার পর ক্ষোভে ব্যাট আছাড় দেন জ্যোতি। যা ক্রিকেট সরঞ্জাম বা মাঠের আসবাবপত্রের অপব্যবহার হিসেবে গণ্য করা হয়েছে। আইসিসির কোর্ড অব কন্ডাক্টে এটি লেভেল-১ অপরাধ হিসেবে গন্য করা হয়।

সাধারণত লেভেল ১ ভঙ্গের ক্ষেত্রে তিরস্কার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

এদিকে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেননি জ্যোতি। প্রথম ম্যাচে ডাক মারার পর শেষ দুই টি-টোয়েন্টিতে তার রান যথাক্রমে ৭ ও ১৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়