শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায়

নিজস্ব প্রতি‌বেদক : পাকিস্তান ক্রিকেট দল টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে। রোববার (৩ মে) সকালে প্রথম ধাপে পাকিস্তানের একটি অংশ ঢাকায় পা রেখেছে।

তবে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ফাইনাল থাকায় দলের বাকি সদস্যরা পরবর্তী ধাপে বাংলাদেশে পৌঁছাবেন। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান মাসুদের দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই এই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। অভিজ্ঞ ও তরুণদের মিলেছে স্কোয়াড সাজিয়েছে পিসিবি।

১৬ সদস্যের স্কোয়াডে ৪ জনের এবারই প্রথমবার দলে ডাক পেয়েছেন। প্রথমবার দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিরিজের দ্বিতীয় ও শেষ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়