শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টে‌স্ট সি‌রি‌জে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরু‌দ্ধে থাক‌ছে না ভারতের প্রথম সারির  ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : ভারত আইপিএল শেষে চলতি বছরের জুনে প্রথমবারের মতো ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে খেল‌বে।  নিউ চান্ডিগাড়ে ৬ জুন শুরু হবে টেস্ট ম্যাচটি। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আট বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান।

২০১৮ সালে দলটির বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ২৬২ রানে হেরেছিল তারা। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ঘরের মাঠে অনুষ্ঠেয় সফরের আগে ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। কারণে দলের অন্যতম তারকা পেসার আকাশ দীপ এবং হর্ষিত রানা আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন।

দেশটির ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আগে চোট পাওয়া এই দুই পেসার এখনও পুরোপুরি সেরে ওঠেননি। এই জুটি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতে পারছেন না।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, কোমরের নিচের অংশে স্ট্রেস ইনজুরির পর আকাশ দীপ বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। অন্যদিকে হাঁটুতে চোট পাওয়ায় হর্ষিত রানাও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

২৪ বছর বয়সী এই ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচে তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার চোটে পড়েন। ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার হয়েছিল এবং তিনি এখনও সেরে ওঠার পর্যায়ে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ২৮শে আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য দুলিপ ট্রফির এর আগে এই দুই বোলারেরই মাঠে ফেরার সম্ভাবনা কম। দুইজন গুরুত্বপূর্ণ পেসার মাঠের বাইরে থাকায়, ভারতকে তাদের বেঞ্চের শক্তির ওপর নির্ভর করতে হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।
সফরে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়