শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড। ৯০ বলে ১০৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ভাগ বসায় নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকটে স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে জয় লাভ করে নিউজিল্যান্ড।

শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ইনিংসের শুরুটা অবশ্য ঝলমলে করার চেষ্টা করেন ওপেনার সাইফ হাসান। প্রথম দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১৭ রান। ১০ বলে ১৬ রান করেন সাইফ।

কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে টাইমিং মিস করেন বাংলাদেশ দলের ওপেনার। তার বিদায়ের মধ্য দিয়ে ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা পারভেজ হোসেন ইমন।

৩৫ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক লিটন দাস দলীয় স্কোর মোটাতাজা করতে গিয়ে ১৭ বলে ২৩ রানে আউট হন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।

দলের হয়ে তাওহীদ হৃদয় ২৪ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৩৩ রান করেন। ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কোর ফিগার রান করতে পারেননি। বৃষ্টির কারণে ৫ ওভার ৫ কমলেও পুরো ওভার খেলতে পারেনি বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমেই বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ দলের তারকা পেসার শরীফুল ইসলামের গতির শিকার হয়ে ২৫ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারায় নিউজিল্যান্ড।

৩ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৩ উইকেট নেন শরীফুল। দলীয় ৩৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নিক কেলিকে ফেরান মেহেদী হাসান।

চতুর্থ  ডেন ফক্সফোর্টকে সঙ্গে নিয়ে ৪০ বলে ৭০ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন বেভন জেকব। দলের জয় নিশ্চিতে ৩১ বলে ৫টি চার আর তিন ছক্কার সাহায্যে ৬১ রান করেন বিভন কনওয়ে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়