শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ডু প্লে‌সি যে দ‌লের অ‌ধিনায়ক সেই দ‌লের মা‌লিকানায়, সঙ্গী ক্লা‌সেন ও জ‌ন্টি রোডস

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল) শুরুর আগেই আলোচনায়। বিশেষ করে তারকারা দলগুলোর মালিকানায় যুক্ত হওয়ায়। সর্বশেষ, রটারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছেন ডু প্লেসি, জন্টি রোডস এবং হেনরিখ ক্লাসেন।

জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ ক্লাসেন ও ডু প্লেসি। অন্যদিকে অনেক আগেই ক্রিকেটকে বিদায় বলে দেওয়া রোডস বর্তমানে কোচিং পেশায় নিযুক্ত। যিনি কিনা একটা সময় ছিলেন বিশ্বের সেরা ফিল্ডার।

রটারডাম দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডু প্লেসি। দলটির মালিকানার অংশ হতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত এবং ইউরোপীয় ক্রিকেটের এই নতুন উদ্যোগে বড় সম্ভাবনা দেখছেন। ---- ডেইলি ক্রিকেট

প্রোটিয়া এই সাবেক ক্রিকেটার বলেন, ‘এখনো বিষয়টা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি এখনো নিজেকে স্রেফ একজন খেলোয়াড় হিসেবেই দেখি এবং মাঠে থাকতেই ভালোবাসি। এটা সত্যিই দারুণ রোমাঞ্চকর কিছু হতে যাচ্ছে। হাইনরিখ ক্লাসেন আর আমি এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে এই লিগ বেছে নেওয়ার কারণ হিসেবে ডু প্লেসি বলেন, ‘যখন দুনিয়াজুড়ে এত এত লিগ, তখন সেখানে অংশ নেওয়ার পেছনে শক্ত কোনো অনুপ্রেরণা থাকা জরুরি। এই লিগ একদম নতুনভাবে শুরু হচ্ছে, এর সম্ভাবনা অনেক। আমরা এই শুরুর গল্পের অংশ হতে চেয়েছি।

এদিকে শুধু প্রোটিয়া তিন সাবেক ক্রিকেটার নন, ইটিপিএলের সাথে যুক্ত হয়েছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার ও অন্য জগতের তারকারা। আমস্টারডাম দলের সঙ্গে যুক্ত আছেন স্টিভ ওয়াহ এবং হকি কিংবদন্তি জেমি ডোয়ায়ার, যাদের দলে অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্ট দলের মালিকদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরার মালিকানায় রয়েছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম, আর দলটির নেতৃত্বে আছেন মিচেল স্যান্টনার। এছাড়াও গ্লাসগো ভিত্তিক দলের মালিকানায় আছেন ক্রিস গেইল।

ইটিপিএলের সহপ্রতিষ্ঠাতা বলিউডের নায়ক অভিষেক বচ্চন। শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড় ও রবীচন্দ্রন অশ্বিনও এই লিগের দলের মালিকানায় যুক্ত হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়