শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি মাঠে গড়াবে আজ শনিবার (২ মে)। এর আগে শুক্রবার (১ মে) শেষ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড অপরিবর্তিত রাখা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
 
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে দুদল। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

জিতলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। হারলে ১-১ সমতায় শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। ক্ষুদ্র ফরম্যাটে বাংলাদেশের সাফল্য আর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস, দুটোই শেষ ম্যাচে এগিয়ে রাখবে লিটন দাসের দলকে। এর সঙ্গে মিরপুরের উইকেট তো হাতের তালুর মতোই চেনা টাইগার ক্রিকেটারদের। সবমিলিয়ে এগিয়ে থেকেই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়