শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে কোচ মরিনিয়োর ফেবারিটের তালিকায় ব্রাজিল, আ‌র্জেন্টিনাসহ আ‌রো যেসব দল

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সম্প্রচারমাধ্যম মিডিয়াসেট ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জোসে মরিনিয়ো ব্রাজিলের ফেবারিট হওয়ার পেছনে কার্লো আনচেলত্তির কোচ থাকার কারণ দেখিয়েছেন। তিনি মনে করেন, আনচেলত্তিসহ ব্রাজিল শক্তিশালী।

সাক্ষাৎকারে মরিনিয়ো জানান, তার মতে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে পর্তুগাল। তিনি বলেন, ‘কে জিতবে? আমি বলব পর্তুগাল, তাদের সেই সামর্থ্য আছে।’ একই সঙ্গে তিনি ব্রাজিলের সম্ভাবনাও উড়িয়ে দেননি, বিশেষ করে যদি দায়িত্বে থাকেন আনচেলত্তি। মরিনিয়োর ভাষায়, ‘কার্লেত্তো মানেই আলাদা কিছু। মানুষ ভাবতে পারে ব্রাজিল পারবে না, কিন্তু আমার কাছে আনচেলত্তির সঙ্গে ব্রাজিল একরকম, আর তাকে ছাড়া আরেকরকম।

এছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন মরিনিয়ো। তিনি বলেন, ‘আর্জেন্টিনা একটি সত্যিকারের দল। সংগঠিত, ঐক্যবদ্ধ এবং জাতীয় দলের জন্য খেলতে তারা আনন্দ পায় ‘ একই সঙ্গে ফ্রান্সের বিপুল প্রতিভার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, ‘ফ্রান্সের এমন প্রতিভা আছে যে তারা চাইলে তিনটি প্রতিযোগিতামূলক দল গঠন করতে পারে।

ইংল্যান্ডের জন্যও একদিন সাফল্য আসবে বলে মনে করেন তিনি। তবে পুরো আলোচনায় স্পেনের নাম না থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ফুটবল বিশ্লেষকদের মতে, স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাদের বাদ দেওয়া কঠিন। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়