শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের ক্রিকেটার হাসান নেওয়াজ ঘৃনা ক‌রেন ভার‌তীয় বোলার‌দের

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের খেলা ছাপিয়ে শুরু হয়ে যায় কথার লড়াই। এবার যেমন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার হাসান নেওয়াজ। ভারতের সব বোলারকে ঘৃণা করেন বলে মন্তব্য করেছেন ডানহাতি এ ব্যাটার।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ হলে বাড়তি আবেগ আর উত্তেজনাও কাজ করে বলে জানিয়েছেন হাসান। সেই সাথে ভারত-পাকিস্তান ম্যাচের তীব্র লড়াইয়ের কথা তুলে ধরেছেন ২৩ বছর বয়সি এই ক্রিকেটার। -- ডেইলি ক্রিকেট

সম্প্রতি পাকিস্তানের স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাতকারে হাসান বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার সময় অবশ্যই বাড়তি অনুপ্রেরণা কাজ করে। আপনার ভেতর থেকেই তখন তাদের বোলারদের ওপর চড়াও হওয়ার একটা তাড়না আসে। সত্যি বলতে, ওদের সব বোলারকেই আমি ঘৃণা করি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে ভবিষ্যতে আমরা সেটাই করার চেষ্টা করবো। চাপের ম্যাচে পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন হাসান। ২৩ বছর বয়সি এই ক্রিকেটার মনে করেন, ব্যাটিং কৌশল মূলত বোলার দেখে নয়, তার চেয়ে বরং ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে ঠিক করা হয়।

তিনি বলেন, ‘ব্যাপারটা সবসময় সেভাবে কাজ করে না। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি প্রতি ওভারে ১০, ১২ বা এমনকি ১৫ রান প্রয়োজন হয়, তখন বোলার কে সেটা বড় কথা নয়; আপনার লক্ষ্য থাকে যত বেশি সম্ভব রান তোলা। তবে আর্ন্তজাতিক ক্রিকেটে সব বোলারকেই সমীহ করছেন হাসান। পাকিস্তানের মিডল অর্ডার এই ব্যাটার মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলা সব বোলারই বিশ্বমানের।

তার মতে, এই পর্যায়ে সব খেলোয়াড়ই উচ্চমানের এবং বিশ্বমানের, তাই আপনাকে সবার জন্যই পরিকল্পনা তৈরি করতে হয়। মনে মনে নির্দিষ্ট কোনো বোলার নেই যাকে আপনি আলাদা করে লক্ষ্যবস্তু বানাবেন। ২০২৫ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় হাসানের। এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলে ২০.৭৭ গড় ও ১৫৪.৩৯ স্ট্রাইকরেটে ৪৫৭ রান করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়