শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১২:১১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন

স্পোর্টস ডেস্ক : দুর্নীতি আর অব্যবস্থাপনার দীর্ঘ অভিযোগের বোঝা বহন করতে করতে শেষ পর্যন্ত ভেঙে পড়লো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। মঙ্গলবার সরকারি হস্তক্ষেপে পদত্যাগ করলেন বোর্ডের সভাপতিসহ সব কর্মকর্তা।

অথচ সভাপতি শাম্মি সিলভার মেয়াদ শেষ হতে এখনো বাকি ছিল ১১ মাস। তার আগেই বিশেষ সভা ডেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা জানান, একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা দলের হাতে দায়িত্ব তুলে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই অন্তর্বর্তী দলের নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার, যিনি একইসঙ্গে একজন বিরোধী রাজনীতিবিদ।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সপ্তাহের শেষে সিলভার সঙ্গে বৈঠক করে বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। জন অসন্তোষ এবং দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগের মুখে সরকার আর নিষ্ক্রিয় থাকেনি।

তবে এটা শ্রীলঙ্কার ক্রিকেটে প্রথম রাজনৈতিক হস্তক্ষেপ নয়। ২০২৩ সালের নভেম্বরেও একইভাবে সরকার ঢুকে পড়েছিল বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে। তখন আইসিসি শাস্তিস্বরূপ এসএলসির সদস্যপদ স্থগিত করে দিয়েছিল। পরে ২০২৪ সালের জানুয়ারিতে সেই স্থগিতাদেশ তুলে নিলে সিলভা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হন। এবার সেই সিলভার পুরো বোর্ডই গেল।

উল্লেখযোগ্য যে, এর আগে বাংলাদেশেও একই ঘটনা ঘটেছে। গত ৭ এপ্রিল বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধীনে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

এখন সবার দৃষ্টি আইসিসির দিকে। ২০২৩ সালের মতো এবারও কি সদস্যপদ স্থগিত হবে শ্রীলঙ্কার? নাকি আইসিসি এবার ভিন্ন পথে হাঁটবে — সেটাই এখন দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়