শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকি ইভেন্টের বাছাই খেলতে গেছে। আর অংশ নিয়েই দারুণ সব গল্প লিখে চলেছেন তারা।  এবার আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ইভেন্টের বাছাইয়ের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে চারবার এশিয়ান গেমস খেলেছে সিঙ্গাপুর। তাদের বিপক্ষে চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই গোল তুলে দারুণ এই জয় পায় বাংলাদেশ। 

শুরু থেকেই আজ ভালো খেলে বাংলাদেশ। রিয়ার হিটে এগিয়ে যায় অষ্টম মিনিটেই। যদিও প্রথম কোয়ার্টারের দ্বাদশ মিনিটেই সমতা ফেরান সিঙ্গাপুরের চিয়া চেরিল। 

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই। চতুর্থ কোয়ার্টারে গোলের জন্য তাই দুই দলই মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ে চার মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত মুহূর্তের দেখা পায় বাংলাদেশ। সার্কেলের ভেতরে ঢুকে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন রিয়া। এরপর ৫৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই তারকা। বাকি সময় আর গোল করতে পারেনি সিঙ্গাপুর। আর উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়