শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নাহিদ রানার মাঝে নিজের ছায়া দেখতে পান অ‌স্ট্রেলিয়ান শন টেইট

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় নাহিদ রানা। অবশ্য তরুণ এই পেসার অভিষেকের পর থেকেই আলোচনায়। তবে মাঝে কিছুটা লাইম লাইটে ছিলেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর, পিএসএলে আলো কেড়েছেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তো দুর্দান্ত বোলিং করে হয়েছেন সিরিজ সেরা ক্রিকেটার। 

 তাই নাহিদ রানাকে আলোচনা হচ্ছে সর্বত্র। এবার তাতে যোগ দিলেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। নাহিদের মাঝে কিছু জায়গায় নিজের ছায়া দেখতে পান অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। 

ইএসপিএন ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাতকারে নাহিদকে নিয়ে টেইট বলেন, “আমাদের ক্যারেক্টারে কিছুটা মিল আছে মনে হয়। সে অনেক রিল্যাক্সড। সে নিজের খেলাটা সম্পর্কে ভালোভাবে জানে এবং অতিরিক্ত জটিল করে ফেলে না। আমার মনে হয় আমিও কাছাকাছি ছিলাম। আমি গ্রাম্যছেলে ছিলাম, সে-ও এরকমই। ফলে হ্যাঁ আমার মনে হয় (রানা আমার মতই অনেকটা)।

 টেইট আরও যোগ করেন, আমার মনে হয় সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে সে এখন বেশি খেলছে। তার শুধু বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়া দরকার ছিল। স্পষ্টভাবেই দেখতে পাবেন, তার মাঝে সব ধরনের সামর্থ্য রয়েছে। তার গতি আছে সাথে প্রতিভাও আছে। সবকিছুই আছে। যার ফলে গভীরতা সম্পর্কেও ভালো ধারণা পাওয়া যাচ্ছে।

টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখন সাদা বলে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাহিদ। এই সম্পর্কে টেইট বলেন, “এখন সে সাদা বলে ভালো সুযোগ পাচ্ছে। পিএসএলেও খেলেছে সে, সেখানে দুর্দান্ত বল করেছে। সেখানে অনেককে কাঁপিয়ে দিয়েছে (নিজের বোলিং দিয়ে)। সেখানে ভালো কিছু শর্ট বল করেছে এবং কিছু উইকেটও তুলেছে। তরুণ এক্সপ্রেস বোলাররা দারুণ এক্সাইটিং, ফলে তাকে নিয়ে কথা বেশি হওয়ার কথাই ছিল।

 তবে বাস্তবতাও তুলে ধরেছেন টেইট। এক্সপ্রেস বোলাররা যে সবসময় ভালো করবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তবে এক্সপ্রেস বোলাররা যে দিন শেষে একটা অস্ত্র সেটা মাথায় রাখতে বলেছেন টাইগারদের পেস বোলিং কোচ। 

 শন টেইট বলেন, এক্সপ্রেস বোলারদের নিয়ে আরও কিছু ব্যাপার রয়েছে। সবসময় তার দিন আসবে না, মাঝেমধ্যে তোমার দিন থাকবে না, তোমার উইকেট থাকবে না। তবে দিন শেষে সে একজন অস্ত্র। পাকিস্তান সিরিজেই আমরা এমনটা দেখেছি। সূত্র, ডেইলি ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়