শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এক ইনজু‌রি‌তে দুই ফুটবলার রিয়াল মা‌দ্রিদ থে‌কে অ‌নেক দূ‌রে

স্পোর্টস ডেস্ক : এমনিতেই লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে চোটের কারণে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য আর্দা গুলের ও এদের মিলিতাও মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। বৃহস্পতিবার এই দুই ফুটবলারের হ্যামস্ট্রিংয়ের চোটের কথা জানায় রিয়াল কর্তৃপক্ষ।

ক্লাব সূত্রের মতে, গুলের ও মিলিতাওকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে আশার কথা হলো, আগামী ৫০ দিনেরও কম সময়ের মধ্যে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নিজ নিজ দেশের হয়ে মাঠে নামার সম্ভাবনা আছে এই দুই ফুটবলারের। ---- অলআউট স্পোর্টস

শুক্রবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে চোট পান গুলের। মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় তুরস্কের এই মিডফিল্ডার দলীয় অনুশীলন বাদ দিয়ে জিম সেশনে ছিলেন। পরবর্তীতে পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

২৮ বছর বয়সী মিলিতাওয়ের জন্য এই চোট আরেকটি বড় ধাক্কা। গত কয়েক মৌসুমে ধরে তিনি বেশ কয়েকবার বড় ধরনের চোটের মধ্যে পড়েন, যার মধ্যে আছে টানা দুই মৌসুমে এসিএলের গুরুতর চোট।

মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এই দুই খেলোয়াড়কে হারানো রিয়ালের লা লিগার শিরোপা স্বপ্নকে আরও কঠিন করে তুলল। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে বর্তমানে ৯ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

আগামী ১০ মে ক‌্যাম্প নউয়ে লা লিগায় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল। দুই দলেরই বাকি আছে আর ছয় ম্যাচ। ফলে সেই ম্যাচে রিয়ালকে হারাতে পারলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে বার্সেলোনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়