শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো

স্পোর্টস ডেস্ক : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বেশ কয়েকটি মার্কিন মানবাধিকার গোষ্ঠী বৃহস্পতিবার একটি ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি করেছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন এনফোর্সমেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রে ‘ক্রমবর্ধমান স্বৈরতন্ত্র ও বর্ধিত সহিংসতার’ বিষয়ে টুর্নামেন্টের দর্শকদের সতর্ক করা হয়েছে। 

সংস্থাগুলো বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং ফিফা, আয়োজক শহর বা মার্কিন সরকারের পক্ষ থেকে কোনো অর্থবহ পদক্ষেপ ও সুনির্দিষ্ট নিশ্চয়তার অনুপস্থিতিতে’ এই সতর্কবার্তা প্রয়োজন ছিল। - ঢাকা‌পোস্ট

সতর্কবার্তায় বলা হয়েছে যে, দর্শকদের নির্বিচারে দেশে প্রবেশে বাধা দেওয়া হতে পারে, ‘অমানবিক’ পরিস্থিতিতে আটকে রাখা হতে পারে অথবা ফোন ও সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক তল্লাশি করা হতে পারে। এটি লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও মিনিয়াপোলিসসহ বিভিন্ন শহরে আগ্রাসী অভিবাসন অভিযানের কথা উল্লেখ করেছে, যা বর্ণবাদী প্রোফাইলিং ও প্রতিবাদ দমনে সহিংস আচরণের অভিযোগের জন্ম দিয়েছে।

ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও জিওফ ফ্রিম্যান বলেছেন যে, মার্কিন প্রবেশ নীতি নিয়ে যৌক্তিক উদ্বেগ থাকলেও সেগুলোকে অতিরঞ্জিত করা হচ্ছে। এক বিবৃতিতে তিনি জানান, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়