শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর প্রশংসায় অ‌স্ট্রেলিয়ান অ‌্যালান বর্ডার

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের নতুন নক্ষত্র বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়স হলেও, তাঁর অবিশ্বাস্য ব্যাটিংয়ে মুগ্ধ সকলেই। ২০২৫ আইপিএলে ১.১ কোটিতে বিষ্ময় বালককে কেনে রাজস্থান রয়্যালস। তখন থেকেই খবরের শিরোনামে বৈভব। প্রথম বছরই সুযোগ পান, এবং নিজের জাত চেনান। আইপিএলের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন। দ্বিতীয় ম্যাচেই মাত্র ৩৫ বলে শতরান করেন। 

আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান। সার্বিকভাবে দ্বিতীয়। এবার সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ অ্যালান বর্ডার। সবাই বৈভবের সঙ্গে শচীন টেন্ডুলকারের মিল পেলেও, তাঁর সঙ্গে ব্রায়ান লারার তুলনা টানলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

অ্যালান বর্ডার বলেন, আমার মনে হয় বৈভব অসাধারণ প্লেয়ার। দারুণ প্রতিভা। আমি এর আগে ১৪-১৫ বছরের কাউকে এত পাওয়ার হিটিং করতে দেখিনি। এই মুহূর্তে বলা যাচ্ছে না ও একজন সফল টেস্ট ক্রিকেটার হবে কিনা। তবে আমি ওর মধ্যে ব্রায়ান লারার ঝলক দেখতে পাচ্ছি। ওকে অনেকদূর যেতে হবে। সবে শুরু। তবে ওর হাতে শট আছে। মাঠের সবদিকে মারতে পারে।' 

সূর্যবংশীর উজ্জ্বল ভবিষ্যতের কথা উল্লেখ করলেও, মূল্যবান পরামর্শ দেন বর্ডার। দুর্বল জায়গা ধরিয়ে দেন। বর্ডার বলেন, 'বৈভবকে নিজের রক্ষণ অটুট রাখতে হবে।' আগের দিন সূর্যবংশীর হয়ে সওয়াল করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অবিলম্বে বিষ্ময় বালককে জাতীয় দলে দেখতে চান বিশ্বকাপজয়ী দলের সদস্য। শ্রীকান্ত বলেন, 'সূর্যবংশী দুর্দান্ত সব শট খেলে। ছেলেটা অসাধারণ এবং অনবদ্য। ওকে দ্রুত জাতীয় দলে সুযোগ দাও অজিত। পরের সিরিজে ওর সুযোগ পাওয়া উচিত। 

আমার মনে হচ্ছে অবিলম্বে বৈভবকে ভারতীয় দলে নেওয়া উচিত। আরও সময় নেওয়ার কোনও প্রয়োজন নেই। অনেক ধারাবাহিকতার পরীক্ষা হয়েছে। এই ছেলেটা ম্যাচ জেতানোর জন্য তৈরি। এর আগে মাইকেল ভনও বৈভবের প্রসংশা করেন। তাঁকে ভারতের সিনিয়র দলে সুযোগ দেওয়ার আর্জি জানান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়