শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : পিএসএলের মাঝপথেই চলে আসেন আইপিএলে। যা নিয়ে প্রবল অসন্তুষ্ট পাক বোর্ড। এমনকী কলকাতা নাইট রাইডার্সের পেসার ব্লেসিং মুজারাবানিকে  দু’বছরের জন্য নির্বাসিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। যার জবাবও দেওয়া হয়েছে জিম্বাবোয়ের পেসারের তরফ থেকে। ব্লেসিংয়ের এজেন্সির বক্তব্য, পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লিখিত কোনও চুক্তিই হয়নি। তাই নিষেধাজ্ঞার কোনও মূল্য নেই। এবার তার উত্তর দিল পাক বোর্ড। --- সংবাদপ্রতি‌দিন

বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন জিম্বাবোয়ের পেসার। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়তে সেই জায়গায় দলে নেওয়া হয় মুজারাবানিকে। ফলে নাইটদের পেস ব্যাটারির প্রধান অস্ত্র মুজারাবানিই। কিন্তু পিএসএল থেকে নাম প্রত্যাহার করায় আইনি পদক্ষেপ করে পিসিবি। দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে পাক বোর্ড। তারকা পেসারের বিরুদ্ধে পেশাদারিত্ব ভঙ্গের অভিযোগ এনেছে তারা।

তার জবাবে ব্লেসিংয়ের এজেন্সি জানিয়েছে, দু’পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনও চুক্তিই হয়নি। কোনও লিগে খেলতে হলে সংশ্লিষ্ট দেশের বোর্ডের তরফ থেকে অনাপত্তি পত্র প্রয়োজন। তবে ব্লেসিংয়ের তরফ থেকে জানানো হয়, ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে মুজারাবানির প্রাথমিক আলোচনা হয়। অর্থাৎ পুরোটাই মৌখিক। কিন্তু ফ্র্যাঞ্চাইজি বা লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক চুক্তিপত্র দেওয়া হয়নি। যেহেতু কোনও চুক্তি নেই, তাই চুক্তিভঙ্গের কথা উঠতে পারে না।

সেটা মেনে নিতে বাধ্য হল পাক বোর্ড। তাদের বক্তব্য, ‘মৌখিক চুক্তি’ হয়েছে। কিন্তু তাতেও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ পিসিবি। দু’বছর নিষেধাজ্ঞা তোলা হচ্ছে না। পিসিবি’র এক সূত্রের বক্তব্য, চুক্তির শর্তগুলো মুজারাবানি মেনে নিয়েছিলেন। সেই নিয়ে যখন সমঝোতা হয়ে গিয়েছিল, তখন চুক্তিভঙ্গ না হলেও বিশ্বাসভঙ্গ তো বটেই। তার জেরেই ব্লেসিংয়ের শাস্তি বহাল থাকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়