শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ 

স্পোর্টস ডেস্ক : শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এনদ্রিক। এরপর দলের দ্বিতীয় গোলেও অবদান রাখলেন এই ব্রাজিলিয়ান তরুণ। তার নৈপুণ্যে পিএসজিকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা আরও বাড়িয়ে নিয়েছে অলিম্পিক লিওঁ।

রোববার দিবাগত রা‌তে প্যারিসে লিগ ওয়ানের ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারায় লিওঁ। ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে ২০২৩ সালের এপ্রিলের পর প্রথম জয়ের দেখা পেল তারা। --- অলআউট স্পোর্টস

ম্যাচের ষষ্ঠ মিনিটে এনদ্রিকের গোলে এগিয়ে যায় লিওঁ। চলতি বছরের শুরুতে ধারে রিয়াল মাদ্রিদ থেকে ফরাসি ক্লাবটিতে খেলতে আসা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের লিগে এটি চতুর্থ গোল। গত ২৫ জানুয়ারিতে করা হ্যাটট্রিকের পর এদিন প্রথম গোলের দেখা পেলেন তিনি।

পিএসজির কর্নারের পর পাল্টা আক্রমণে ১৮তম মিনিটে এনদ্রিকের বাড়ানো বল ধরে দলের ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার আফোন্সো মরেইরা।

প্রথমার্ধের পেনাল্টি থেকে পিএসজির ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেন গন্সালো রামোস।

ম্যাচে ফিরতে মরিয়ে লুইস এনরিকে দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলে ও খাভিচা কাভারাৎস্খেলিয়াকে মাঠে নামান। চার মিনিট যোগ করা সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে এক গোল শোধ দেন কাভারাৎস্খেলিয়া।

এই জয়ে ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থান থেকে তিন নম্বরে উঠে এসেছে লিঁও। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ফ্রান্স থেকে সুযোগ পাবে তিনটি দল। অন্যদিকে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়