শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ডিপিএলে রূপগ‌ঞ্জে নাম লেখা‌লেন লিটন দাস ও মে‌হেদী মিরাজ

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ (ডি‌পিএল) অচলাবস্থা কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে চলছে ক্রিকেটারদের দলবদল। ঢাকা মহানগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) কার্যালয়ে চলছে এই দলবদল। সেখানেই নতুন ঠিকানা খুঁজে নিলেন জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

রোববার (১৯ এপ্রিল) দলবদলের দ্বিতীয় দিনে লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন লিটন-মিরাজ।

ডিপিএলের সর্বশেষ আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ছিলেন মিরাজ। অন্যদিকে, লিটন গুলশান ক্রিকেট ক্লাবে ছিলেন। দুজনই পুরোনো ঠিকানা ছেড়ে নতুন জায়গায় নাম লেখালেন।

জাতীয় দলের খেলা থাকায় এবারের ডিপিএলের পুরোটা সময় খেলা হবে না লিটন দাসের। আলোচনা আছে, লিটন সর্বোচ্চ ৮-১০টি ম্যাচ খেলতে পারবেন। একই কারণে মিরাজও খেলতে পারবেন না পুরো ডিপিএল।

শুরুতে অবশ্য লিটন-মিরাজদের ক্লাব রূপগঞ্জের খেলারই কথা ছিল না এবারের ডিপিএলে। তবে শেষ মুহূর্তে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবালের অনুরোধের পর ডিপিএল খেলার সিদ্ধান্ত নেন ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়