শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার লো‌কেশ রাহু‌লের ১০০ কোটির সাম্রাজ্য, ২০ কো‌টি টাকার বাড়ি, আ‌ছে আ‌রো অ‌নেক সম্পত্তি 

স্পোর্টস ডেস্ক : ৩৪ বছর পূর্ণ করলেন কে এল রাহুল। শনিবার নিজের জন্মদিনে তিনি খেলতে নামেন 'ঘরের মাঠ' চিন্নাস্বামী স্টেডিয়ামে, দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। তবে ক্রিকেটের পাশাপাশি রাহুলের সম্পত্তি নিয়েও চর্চা চলে।

ক্রিকেটের মাঠে রাহুলের টেকনিকের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ক্রিকেটবোদ্ধারা। তবে ২২ গজের বাইরে জীবনের পিচেও বেশ ভালোভাবে ইনিংস গড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

কর্নাটকের ম্যাঙ্গালোরে রাহুলের জন্ম। সেখান থেকে ক্রিকেটে কেরিয়ার গড়েছেন। পাশাপাশি মন দিয়েছেন রিয়েল এস্টেটের দিকেও। বাড়ি-জমি কেনার দিকে বেশ ঝোঁক রয়েছে তাঁর।

৩৪ বছর বয়সেই প্রায় ১০০ কোটির মালিক হয়ে গিয়েছেন কর্নাটকি ব্যাটার। কোটি টাকার বাংলো, জমি, গাড়ি সব রয়েছে তাঁর। এছাড়াও বিনিয়োগ, বিজ্ঞাপন ইত্যাদি থেকেও বিপুল পরিমাণ আয় করেন রাহুল।--- সংবাদপ্রতি‌দিন

মুম্বইয়ের বান্দ্রায় রাহুলের বাংলোর দাম প্রায় ২০ কোটি টাকা। সমুদ্রমুখী এই বাংলোয় রয়েছে ৪টি বেডরুম। ব্যালকনিতে বসে সূর্যাস্ত উপভোগের বহু ছবি তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেন। বেঙ্গালুরুর বেনসন টাউনেও বিলাসবহুল বাড়ি রয়েছে রাহুলের। ৭ হাজার বর্গফুটের সেই বাড়ির দামও প্রায় ৪ কোটি টাকা। অবসর সময়ের অনেকটাই এই বাড়িতে কাটান তারকা ক্রিকেটার।

 শ্বশুর সুনীল শেট্টির সঙ্গে যৌথভাবে ঠানেতে ৭ একর জমি কিনেছেন রাহুল। প্রায় ১০ কোটি টাকার এই জমিতে আগামী দিনে কোনও প্রজেক্ট করতে পারেন তাঁরা। চড়া দামে বিক্রিও করতে পারেন। মূলত এই জমি আসলে রাহুলের বিনিয়োগ।একাধিক বাড়ির পাশাপাশি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও রয়েছে রাহুলের। ল্যাম্বরগিনি, অ্যাস্টন মার্টিনি, অডি- সবমিলিয়ে ১০ কোটি টাকার গাড়ি শোভা পায় রাহুলের গ্যারাজে। দামি ঘড়ি সংগ্রহও রাহুলের অন্যতম নেশা।

রাহুলের নিজস্ব পারফিউম ব্র্যান্ডও আছে। মেটাম্যান পারফিউম নামে এই ব্র্যান্ডটি গতবছর লঞ্চ করেছেন রাহুল। এছাড়াও বহু ফ্যাশন ব্র্যান্ডের মুখ হিসাবে বিজ্ঞাপন করেন তিনি। বেশ কয়েকটি ফ্যাশন ব্র্যান্ডে রয়েছে রাহুলের বিনিয়োগও। এছাড়াও ভলিবল লিগে গোয়া গার্ডিয়ান্স দলটি কিনেছেন তিনি। একাধিক জায়গায় রয়েছে তাঁর বিনিয়োগ। সেখান থেকে বার্ষিক বিরাট আয় করেন রাহুল।

স্রেফ বিজ্ঞাপন থেকেই বার্ষিক অন্তত ১৫ কোটি টাকা আয় করেন রাহুল। ইনস্টাগ্রামে বিজ্ঞাপনী পোস্ট পিছু ১৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁর আয়। এছাড়াও ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তি এবং আইপিএল থেকে আয় রয়েছে রাহুলের।ওয়াকিবহাল মহল মনে করে, ক্রিকেটের পাশাপাশি ব্যবসা এবং ফ্যাশনের প্রতিও যথেষ্ট ঝোঁক রয়েছে রাহুলের। ইতিমধ্যেই সেই ব্যবসায় বেশ সাফল্য পেয়েছেন। আগামী দিনে ফ্যাশনের দুনিয়াতেও দেখা যেতে পারে তাঁকে।

২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন রাহুল। স্ত্রী আথিয়া শেট্টিরও রয়েছে প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তি। মুম্বইয়ে ফ্ল্যাট, গাড়ি সবই রয়েছে তাঁর। তবে অভিনেত্রী হিসাবে তাঁকে কাজ করতে দেখা যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়