শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৫:১১ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ

স্পোর্টস ডেস্ক : ১৭ এপ্রিল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সকাল ১১টায় শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লক্ষ্য সামনে রেখে এই সিরিজকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে বাংলাদেশ দল।

সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজের লক্ষ্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং টার্গেটটা ওভাবে সেট করা উচিত না। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সিরিজ বিবেচনায় আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জিততে চেষ্টা করব। 

নিউজিল্যান্ড দলে নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড় না থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না মিরাজ।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের পক্ষে রেজাল্ট আনতে। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অর্জন হবে। যেহেতু আমাদের র‍্যাংকিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেতৃত্বে পরিবর্তন ও অস্থিরতা থাকলেও সেটি খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলেনি বলে মনে করেন অধিনায়ক। এ বিষয়ে মিরাজ বলেন, ‘শেষ তিন সপ্তাহ আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং পেশাদার প্লেয়ার হিসেবে আসলে বাইরে কী হয় এটা আমাদের উপর প্রভাব ফেলে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা এবং আমার কাছে মনে হয় যে শেষ তিন সপ্তাহ যেভাবে প্র্যাকটিস হয়েছে বাইরে কী হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়