শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার বিরু‌দ্ধে খেল‌বে

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নির্ধারিত হয়ে গেছে সেমিফাইনালের চার দল। স্পেন থেকে অ্যাতলেটিকো মাদ্রিদ, ফ্রান্স থেকে প্যারিস সেন্ট জার্মেই, ইংল্যান্ড থেকে আর্সেনাল এবং জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ সেমিফাইনা‌লে উঠে‌ছে।

কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, যারা ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের শক্তি প্রমাণ করেছে। ফলে এই লড়াইটি হতে যাচ্ছে অভিজ্ঞতা বনাম ফর্মের এক আকর্ষণীয় দ্বৈরথ। -- সময়‌নিউজ

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের আর্সেনাল ও স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করে আত্মবিশ্বাসী অ্যাতলেটিকো, আর আর্সেনাল এসেছে স্পোর্টিং লিসবনের বাধা পেরিয়ে। দুই দলের খেলার ধরণ ভিন্ন হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে সমান তালে। 

সূচি অনুযায়ী, সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ এপ্রিল। এরপর দ্বিতীয় লেগ হবে ৫ ও ৬ মে। দুই লেগ শেষে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে বুদাপেস্টে আগামী ৩০ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়