শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপ ইস‌্যু‌তে নেইমা‌রের ভ‌বিষ‌্যত যে‌নো অ‌নিশ্চতার মু‌খে। চোট এবং ফিটনেস সমস্যার কারণে গত প্রায় তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে ব্রাজিলে এখন চলছে তুমুল উত্তেজনা। ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে রাখা হবে কি না, তা নিয়ে খোদ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পরামর্শ চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে।

সম্প্রতি ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুলা নিজেই এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, আনচেলত্তি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন নেইমারকে কি আবারও জাতীয় দলে ডাকা উচিত?
উত্তরে প্রেসিডেন্ট কোনো আবেগ নয়, বরং কড়া পেশাদারিত্বের শর্ত জুড়ে দিয়েছেন।

লুলা বলেন, ‘আমি আনচেলত্তিকে বলেছি, নেইমার শারীরিকভাবে ফিট থাকলে ফুটবল খেলার সামর্থ্য তার অবশ্যই আছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই এটা মনেপ্রাণে চায়?’
প্রেসিডেন্ট লুলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কেবল ‘নেইমার’ নামের ওপর ভর করে দলে জায়গা পাওয়া এখন আর সম্ভব নয়।

তাকে মেসির বা রোনালদোর উদাহরণ টেনে পরামর্শ দিয়ে লুলা বলেন, ‘সে যদি ফিরতে চায়, তবে তাকে শতভাগ পেশাদার হতে হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো বা মেসি যেভাবে নিজেদের শৃঙ্খলা ও ফর্ম ধরে রেখেছে, নেইমারকেও সেভাবে নিজেকে তৈরি করতে হবে।

লুলার মতে, দলের জন্য নেইমার বর্তমানে কতটা কার্যকর, সেটাই হওয়া উচিত দলে ডাকার একমাত্র মাপকাঠি। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা নেইমার বর্তমানে ক্লাব ফুটবলে নিজের সামর্থ্য প্রমাণে মরিয়া। সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় রেকোলেতার বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই গোল করে তিনি ফেরার বার্তা দিয়েছেন। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

আগামী ১৮ মে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়