শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা লেগ স্পিনার অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন ২০২২ সালে মৃত্যুবরণ করেছেন। অজি এই কিংবদন্তির মৃত্যুর রিপোর্টে বলা হয়েছিল স্বাভাবিক মৃত্যূ। তবে ওয়ার্ন মারা যাওয়ার ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য করলেন তার ছেলে জ্যাকসন। তার দাবি, অন্য কোনো কারণে নয়, করোনার টিকা নেওয়ার কারণে মারা গেছেন তার বাবা।

সম্প্রতি একটি পডকাস্টে কথা বলেছেন ওয়ার্নের ছেলে জ্যাকসন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ওয়ার্নের মৃত্যুর পেছনে করোনার টিকার কোনো ভূমিকা আছে কিনা? উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিতভাবে মনে করি, টিকা এতে জড়িত ছিল। এখন এটা বলা মোটেও বিতর্কিত কোনো বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘বাবার যদি আগে থেকে কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, আমার ধারণা টিকা সেটাকে সরাসরি সামনে নিয়ে এসেছে। যেদিন খবরটা পেলাম, ফোন রাখার পরপরই প্রথম আমার মাথায় এসেছিল—এর জন্য সরকার দায়ী, এর জন্য কোভিড আর টিকা দায়ী।

ওয়ার্ন যখন মারা যান, তখন নানা গুঞ্জন উঠেছিল। অভিযোগ উঠেছিল, তার মৃত্যুর পর থাই পুলিশ বাসা থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ওয়ার্নের শরীর থেকে ভায়াগ্রার (যৌন উত্তেজক ওষুধ) উপস্থিতি মিলেছিল।

তবে জ্যাকসন মনে করেন, অন্য কোনো কারণে নয়, করোনার টিকার কারণেই মারা গেছেন তার বাবা। তার দাবি, অনেকটা বাধ্য হয়ে তিন-চারটা করোনার টিকা নিয়েছিলেন কিংবদন্তি এই স্পিনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়