শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে

স্পোর্টস ডেস্ক : হ‌কির এ‌শিয়ান গেম‌সের মূলপ‌র্বে খেলা আ‌গেই নি‌শ্চিত ক‌রে‌ছে বাংলা‌দেশ। আগের দিন বৃহস্প‌তিবার টাইব্রেকারে হংকংকে হারিয়ে এ যোগ‌্যতা অর্জন ক‌রে। জয়ের সেই ধারা ধরে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছে চাইনিজ তাইপেকে।

শুক্রবার (১০ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্ব পঞ্চম স্থানে থেকেই শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা। অবশ্য এই টুর্নামেন্টে অতীতে চ্যাম্পিয়ন হওয়ারও ইতিহাস আছে বাংলাদেশের। তবে এবার কিছুটা মলিন ছিল দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন আশরাফুল। তবে ১০ম মিনিটে গোল শোধ করে সমতায় ফেরে তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই (১৬ মিনিটে) আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেই আশরাফুল। এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতির পর ঘুরে দাঁড়ায় তাইপে। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করে ম্যাচে ২-২ সমতা ফিরিয়ে আনে তারা। তবে সমতার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বাংলাদেশ। চার মিনিট পরই মেহরাব হোসেন সামিনের চমৎকার ফিল্ড গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের দল।

ম্যাচের শেষ দিকে তাইপে মরিয়া হয়ে আক্রমণ চালায়। একের পর এক পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। বিশেষ করে ম্যাচের শেষ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে ব্যর্থ হয় তাইপে। ফলে ৩-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়