শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:৪২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : যে কোনো ধরনের টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৯ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন ব্রাজিল নারী দলের ক্রিকেটার লরা কারদোসো। একই সঙ্গে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে টানা ৫ বলে ৫ উইকেট নেওয়ারও কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার।

বৃহস্পতিবার বতসোয়ানায় লেসেথো নারী দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এই বিশ্বরেকর্ড গড়েন কারদোসো। ৩ ওভারে দুই মেডেন ও ৪ রান দিয়ে ৯ উইকেট নেন তিনি। -- অলআউট স্পোর্টস

লেসেথো ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে উইকেট শিকারের শুরু করেন কারদোসো। সেই ওভারেই পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর তৃতীয় ওভারের প্রথম ২ বলে নেন আরও ২ উইকেট। ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে আরও দুটি শিকার ধরেন তিনি। পঞ্চম ওভারে শেষ দুই উইকেট নেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। ব্রাজিলের দেওয়া ২০৩ রানের লক্ষ্যে ৬ ওভার ২ বলে ১৩ রানে অলআউট হয় লেসেথো।

ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে এতদিন এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল ভুটানের সোনাম ইয়েশের। গত ডিসেম্বরে মায়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। যে কোনো ধরনের টি-টোয়েন্টিতেও এক ম্যাচে এটি ছিল সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। অন্যদিকে মেয়েদের সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এক ম্যাচে সবচেয়ে উইকেট নেওয়ার রেকর্ড ছিল ৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়