শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগের সঙ্গে সংহতি জানিয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো দিনের বেলায় আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দ্বিতীয় বোর্ড সভা শেষে এ তথ্য জানান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

তামিম বলেন, বাংলাদেশ সরকার সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহ দিচ্ছে। একটি দেশ হিসেবে আমরা যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করতে পারি—এই বিষয়টি মাথায় রেখেই নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব কম সময় ফ্লাডলাইটের নিচে খেলা আয়োজন করতে।'

সময়সূচি প্রসঙ্গে তামিম জানান, ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা বা সাড়ে ১১টার দিকে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো বিকেল ২টা বা আড়াইটার দিকে শুরু হতে পারে। তবে নির্দিষ্ট সময়সূচি আগামী কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

তামিম আরও বলেন, যদি ফ্লাডলাইট ব্যবহার করতেই হয়, তাহলে যেন তা ন্যূনতম পর্যায়ে রাখা যায়, সেটিই বিসিবির লক্ষ্য।

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ গত ৭ এপ্রিল তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়