শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : অ‌নেক আলোচনা-সমালোচনা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া সংস্থা (এনএসসি)। নতুন করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে দেশের ক্রীড়াঙ্গনের এই নিয়ন্ত্রক সংস্থা। সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে।

বিসিবির এই পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তামিমকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা।

সেই পোস্টে রাজিব শুক্লা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।

এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। এর দুই দিন পর গতকাল নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। নির্বাচনের পর মাত্র ৬ মাস দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন বুলবুল।

এদিকে, ক্রিকেট বোর্ডে এনএসসির এই হস্তক্ষেপকে এখতিয়ার বহির্ভূত ও বেইআইনি বলে মন্তব্য করেছেন সর্বশেষ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তদন্ত কমিটির রিপোর্ট ও অ্যাডহক কমিটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়