শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভে‌ঙে দি‌লো জাতীয় ক্রীড়া প‌রিষদ

নিজস্ব প্রতি‌বেদক :  অ‌নেক দিন ধ‌রেই বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে ভাঙ‌নের সুর শোনা যা‌চ্ছি‌লো। শেষ পর্যন্ত তা-ই হ‌লো। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার (৭ এ‌প্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিন মাসের জন্য একটি ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন সা‌বেক ক্রিকেটার তামিম ইকবাল।

নতুন এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।

এনএসসি আরও জানিয়েছে, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে এবং নতুন এডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়