শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৪:০৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাঁচ ম্যাচ আ‌গেই ডাচ লি‌গে চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন 

স্পোর্টস ডেস্ক : আগের দিন নিজেদের ম্যাচ জিতে শিরোপার হাতছোঁয়া দূরত্বে চলে আসে পিএসভি আইন্দহোভেন। পরদিন ফেইনুর্ড জিততে ব্যর্থ হওয়ায়, পাঁচ রাউন্ড বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল আইন্দহোভেন।

ডাচ লিগে রোববার টেবিলের নিচের দিকের দল ভোলেনডামের মাঠে গোলশূন্য ড্র করে ফেইনুর্ড। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় আগের দিন ইউট্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে জয়ী আইন্দহোভেনের। -- বি‌ডি‌নিউজ

২৯ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে চ্যাম্পিয়ন আইন্দহোভেনের পয়েন্ট ৭১। তাদের চেয়ে ১৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ফেইনুর্ড।

ডাচ লিগে এই নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল আইন্দহোভেন, মোট জিতল ২৭ বার। তালিকায় তাদের ওপরে আছে কেবল আয়াক্স আমস্টারডাম, ৩৬টি ট্রফি নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়