শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নে পেট্রলের দাম ছাড়াল সাড়ে চারশো টাকা, দেশবাসী‌কে সরকা‌রের প্রতি আস্থা রাখ‌তে বল‌লেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : আমেরিকা–ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে। আর সঙ্কট বাড়তেই দামও বেড়েছে বিশ্বের নানা প্রান্তে। পাকিস্তানে তো এক লিটার পেট্রল সেখানকার টাকায় ৪৫৮ টাকা হয়ে গিয়েছে। এই অবস্থায় দুর্ভোগের শিকার সাধারণ মানু্ষ। আর এই পরিস্থিতিতে, সরকারের বিরোধিতা নয়, দেশের জনগণের কাছে সরকারের প্রতি আস্থা রাখার আর্জি জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

পাকিস্তানে এমনিতেই জ্বালানির দাম বেশি। আর পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতিতে তা আরও বেড়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বাড়ছে। এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘‌সংঘাতের জেরে গোটা বিশ্বেই একটা অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়েছে। 

তারপরেও বলব পাকিস্তানের অবস্থা বিশ্বের বাকি দেশগুলির থেকে ভাল। এই সময় সরকারের সমালোচনা না করে সমর্থন করুন। সরকারের পাশে থাকুন। একজন পাকিস্তানি হিসেবে সরকারের সিদ্ধান্তকে মেনে চলুন। আমিও সেটাই করব।

এই ঘটনা, পাকিস্তানে একধাক্কায় পেট্রলের দাম ১৩৭ টাকা বেড়ে ৪৫৮ টাকা হয়েছে। আর এক লিটার ডিজেলের দাম ১৮৪ টাকা বেড়ে ৫২০ টাকা হয়েছে। এই অবস্থায় আফ্রিদি দেশবাসীকে ধৈর্য ধরতে বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়