শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে হা‌রি‌য়ে এফএ কা‌পের ‌সে‌মিফাইনা‌লে ম্যানচেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : আর্লিং হলান্দের হ্যাটট্রিকে লিভারপুলকে গুঁড়িয়ে এফএ কাপের ‌সে‌মিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এই নিয়ে রেকর্ড টানা আটবার টুর্নামেন্টটির শেষ চারে পা রাখল পেপ গুয়ার্দিওলার দল।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারায় সিটি। দুই অর্ধে দুটি করে গোল করে স্বাগতিকরা। দলের অপর গোলটি করেন আঁতোয়া সেমেনিও।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে সিটির ডাগআউটে দাঁড়াতে পারনেনি কোচ গুয়ার্দিওলা।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৩৯তম মিনিটে এগিয়ে যায় সিটি। নিকো ও’রাইলিকে ভার্জিল ফন ডাইক ডি-বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে বল জালে জড়ান হলান্দ। লিভারপুলের বিপক্ষে টানা চতুর্থ ম্যাচে গোলের দেখা পেলেন এই স্ট্রাইকার।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেমেনিওর ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এই নরওয়েজিয়ান গোল মেশিন।

৫০তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সেমেনিও। সাত মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্দ। চলতি মৌসুমে সব মিলিয়ে মোট ৪৬ গোল করলেন তিনি।

ব্যবধান কমানোর সুযোগ এসেছিল লিভারপুলের সামনেও। কিন্তু ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ সালাহ। মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর অলরেডদের হয়ে এদিন প্রথম মাঠে নামেন মিশরীয় এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়